নিজস্ব প্রতিবেদক
ছুটির দিনেও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স
ফাইল ছবি
চাপ সামলাতে গত ১৫ দিন ধরেই ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। সেই ধারাবাহিকতায় আজ সাপ্তাহিক ছুটির দিনও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।
শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট রি-ইস্যু শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। গতকাল বৃহস্পতিবার যাদের মোবাইল নম্বরে এসএমএস দেয়া হয়েছে, তারাই আজ সকাল থেকেই টিকিট নিতে ভিড় জমাচ্ছেন।
সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ খুব বেশি নেই, তাদের ৫ অক্টোবর (সোমবার) থেকে টিকিট দেয়া হচ্ছে।
কুমিল্লা থেকে টিকিট নিতে আসা ফারুক নামে এক প্রবাসী জানান, আমাকে এসএমএস দিয়ে শুক্রবার আসতে বলা হয়েছে। তাই এসেছি। টিকিটের জন্য অপেক্ষা করছি।
গত ৪ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ফরম দেয়া হয়। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ কম, তাদের অগ্রাধিকার ভিত্তিতে গত সোমবার থেকে টিকিট দেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























