ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ৯ অক্টোবর ২০২০

আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মো. আলী নেওয়াজ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বীর মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খান বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল এবং আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী-পরীক্ষিত নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

আলী নেওয়াজ খান শুক্রবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়