ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:০২, ৯ অক্টোবর ২০২০

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাত ১০টায় তাকে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নুর খান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, “৭ অক্টোবর স্যারের ১০০ ডিগ্রির মতো জ্বর আসে। গতকাল তিনি ও তার স্ত্রীর নমুনা করোনা পরীক্ষার জন্য নেওয়া হয়। এতে তার রিপোর্ট পজিটিভ এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।”

আরও বলেন, “রিপোর্টের খবর শুনেই স্যারকে পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। জ্বর কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। তারপরও বয়সের বিষয়টিকে মাথায় রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়