ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ৯ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৭৮, মৃত্যু ১৭

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের  সংক্রমণে আরো ১৭ জনের প্রাণহানি ঘটেছে। একই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ২৭৮ জনকে।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২৫৬ টি। 

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ জনে। 

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়