নিজস্ব প্রতিবেদক
‘সরকারকে সময় দেয়ার বিএনপি কে?’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় দেয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারও দয়ায় নয়। ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।
শুক্রবার বিকেল নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।
সরকার নাকি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতঙ্গে পরিণত হয়েছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার অপরাধীদের আশ্রয় - প্রশ্রয়তো দিচ্ছেনই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।
সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে -প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
তিনি আরো বলেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে।
বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের - অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্র সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কি বলবেন? তা জানতে চান ওবায়দুল কাদের?
ওবায়দুল কাদের বলেন, এ সব অপরাধীদের বাঁচানোর জন্যই কী বিএনপির - সরকার বিরোধী আন্দোলন?
কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেফতার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে?
শেখ হাসিনা সরকার জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না। আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় টিকে আছে টিকে থাকবে।
ষড়যন্ত্র, খুন আর সন্ত্রাস বিএনপির রাজনৈতিক সংস্কৃতি, কারণ তাদের ক্ষমতার উৎস জনগণ নয়, তাদের উৎস অন্ধকারের চোরাগলি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























