নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতি চর্চা শুরু করার আহ্বান
ফাইল ছবি
সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মনে সংস্কৃতি চর্চা শুরু করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশজুড়ে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মৌলভীবাজার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী ও স্থানীয় সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে সারাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে স্থবিরতা বিরাজ করছিল, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সংস্কৃতি চর্চার সে স্থবিরতাকে কিছুটা হলেও দূর করেছে। যেহেতু, করোনা মহামারি দীর্ঘমেয়াদী এবং করোনায় নিম্ন মৃত্যুহারের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দেশ, সে কারণে সময় এসেছে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতি চর্চা শুরু করার।
তিনি বলেন, করোনার কারণে অনেকেই আজ মানসিকভাবে বিপর্যস্ত আর জাতির মানসিক বিকাশ ও মনন গঠনের অন্যতম মাধ্যম সুষ্ঠু সংস্কৃতি চর্চা।
বৃহত্তর সিলেট অঞ্চল সংস্কৃতি চর্চার তীর্থভূমি উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে জন্মেছেন দেশবরেণ্য বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এছাড়া এ অঞ্চলে রয়েছে বর্ণিল ও বৈচিত্র্যময় সংস্কৃতির ধারক বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস।
কেএম খালিদ বলেন, অর্থ সংকট সংস্কৃতি চর্চায় অন্যতম বাধা। সে জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। হল ভাড়ার জন্য সংস্কৃতি চর্চা যেন থেমে না থাকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী হল বরাদ্দের ক্ষেত্রে সকল সাংস্কৃতিক সংগঠন যেন সমান সুযোগ পায় সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
এরআগে, প্রতিমন্ত্রী মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ এবং কমলগঞ্জ উপজেলাধীন ‘মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি বিল্ডিং নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























