আইনিউজ ডেস্ক
ঢাকা সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব পুনর্নিশ্চিত করতে ঢাকা সফরে আসছেন।
শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে উপ-পররাষ্ট্রমন্ত্রী সবার জন্য যৌথ সমৃদ্ধির সঙ্গে একটি স্বাধীন, উন্মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর আলোকপাত করবেন।”
আরও বলা হয়, বিগানের ঢাকা সফর কভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার ওপরেও আলোকপাত করবে।
ঢাকায় সফরের আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১২ থেকে ১৪ অক্টোবর ভারত সফর করবেন। সেখানে তিনি ভারত-যুক্তরাষ্ট্রে ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে তার কর্মসূচি ‘মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ এবং ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি কীভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এবং সারা বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করবেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























