ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১০ অক্টোবর ২০২০

গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ালে করণীয়

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সবারই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্ট রয়েছে। অনেক সময় এই ফেসবুক কাল হয়ে দাঁড়ায় অনেকের জীবনে। এখানে কেউ কেউ মানুষকে সামাজিক ভাবে হেনস্তা ও হয়রানি করে। এধরনের সমস্যার মুখোমুখি হলে, ভুক্তভোগী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। 

কারো কোনো গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে ছেড়ে দেওয়া হলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে।

এক্ষেত্রে যা করণীয়:

> যে পোস্টের মাধ্যমে আপনার গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট ফেসবুকে শেয়ার করা হয়েছে; সে পোস্টের ডানদিকে রিপোর্ট করার অপশনে গিয়ে Find Support or Report Post এ ক্লিক করুন।

> অপশনে থাকা বিভিন্ন ইস্যু যেমন: Fake News, Nudity, Violence, Harassment ইত্যাদির মধ্য থেকে উপযুক্ত বিষয়টি নির্বাচন করুন।

> ভুক্তভোগী নিজে কিংবা তার ফেসবুক বন্ধুরা Me/ My Friend থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করে মিথ্যা বা মানহানীকর পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।

> সংশ্লিষ্ট পোস্টটির সম্পূর্ণ লিংকসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখুন যা পরবর্তিতে যেকোন আইনি পদক্ষেপ নিতে সহায়ক হবে।

> গোপনীয় বা ব্যক্তিগত কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

> সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।

এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন:

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইল: smmcpc2018@gmail.com
ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়