ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ১০ অক্টোবর ২০২০

‘কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আন্দোলনের নামে অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোর হস্তে দমন করবে।

আজ (শনিবার) গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। আনা হচ্ছে বিচারের আওতায়। 

যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করারও কাজ চলছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে সরকার যে শুদ্ধি অভিযান পরিচালনা করছে তা কারো দাবির পরিপ্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলে কোনো সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবিদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়