নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫০, ১০ অক্টোবর ২০২০
২০ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট চলাচল শুরু
ফাইল ছবি
ঢাকা-সিঙ্গাপুর রুটে আগামী ২০ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে তারা।
ওয়েবসাইটে জানানো হয়, প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছেড়ে যাবে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























