ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ১০ অক্টোবর ২০২০

রিজেন্টের সাহেদ করিম চট্টগ্রাম কারাগারে

ফাইল ছবি

ফাইল ছবি

রিজেন্টকাণ্ডে দেশজুড়ে আলোচিত মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে সেখানে নেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।

জানা গেছে, ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মার্ট থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।

ওই মামলায় রোববার আদালতে হাজিরের জন্য সাহেদ করিমকে চট্টগ্রামে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার রফিকুল।

সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়