নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪৫, ১১ অক্টোবর ২০২০
ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম আর নেই
ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম। রোববার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বারডেম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী বারডেমে আইসিইউতে ভর্তি হন।
ডা. মির্জা মাজহারুল মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন।
প্রখ্যাত এই চিকিৎসক ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন অধ্যাপক মাজহারুল।
আজ বাদ জোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হবে। তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























