ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ১১ অক্টোবর ২০২০

‘যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার’

ফাইল ছবি

ফাইল ছবি

নারী নির্যাতনসহ যেকোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

রোববার  বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত হয়ে সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। 

তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে, তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে ও সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়