নিজস্ব প্রতিবেদক
৯১ লাখ টাকা আত্মসাৎ: ৪ দিনের রিমান্ডে সাহেদ
ফাইল ছবি
চট্টগ্রামের মেগা মোটরসের ৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার দুপুর দেড়টার দিকে মহানগর হাকিম সরওয়ার জাহান এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ধৃতিমান আইচ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেগা মোটরসের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে দুপুর সোয়া একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে নিয়ে আসা হয়।
ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাহেদ। ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তার বিরুদ্ধে মামলা করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। ওই মামলায় হাজিরার জন্যই শনিবার তাকে চট্টগ্রামে আনা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























