ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ১১ অক্টোবর ২০২০

জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম অনুমোদন

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল এবং বেগবান করতে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম অনুমোদন দিয়েছে দলটি। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ টিম অনুমোদন করেন।

আজ (রোববার) দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমামের নেতৃত্বে সাংগঠনিক টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন-মোস্তফা আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ও আহ্বায়ক জামালপুর জেলা মো. জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহফিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, এনজিও বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়