ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ১১ অক্টোবর ২০২০

ধর্ষণবিরোধী প্রতিবাদ: মতিঝিল শাপলা চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মতিঝিল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ করেছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, আজ (রবিবার) দুপুর দেড়টার দিকে দুই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নামেন এবং ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় মতিঝিল-দৈনিক বাংলা ও মতিঝিল-ইত্তেফাক মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাকে কেন্দ্র সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করে আসছে।

সম্প্রতি সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি করছেন বিক্ষোভকারীরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়