যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিনি।
ওয়োর্ল্ডো মিটারের রবিবার বাংলাদেশ সময় সকালের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ লাখ ৯২ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ১৯ হাজার ৭০০ জন।
সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় ৭১ লাখ ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।
করোনা সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৫১ লাখ মানুষের কভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫শ’র বেশি মানুষ।
এদিকে শীত মৌসুম আসতেই ইউরোপসহ উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে।
এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৪শ’র বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার জন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























