ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৫, ১২ অক্টোবর ২০২০

ধর্ষণ মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ষণ মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সচিব জানান, এই মুহূর্তে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এটিকে অধ্যাদেশ আকারে জারি করবেন। পরে আইনে পরিণত করা হবে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়