নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:২৭, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:২৭, ১২ অক্টোবর ২০২০
সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক
ফাইল ছবি
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সোমবার ডিএনসিসির জনসংযোগ শাখার প্রধান এইচএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামেরও করোনা পজিটিভ এসেছে।
মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যেও ডিএনসিসি’র বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপ বাস্তবায়নে মেয়র আতিককে সক্রিয় দেখা গেছে। করোনার সচেতনতামূলক কর্মসূচিতেও ছিলেন তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























