নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার
সংগৃহীত
ধর্ষণের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই নেতা হলেন— সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা। সাইফুল । তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলার আসামি।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রবিবার রাতে সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
ওয়ালিদ হোসেন জানান, রাজধানীর কোতোয়ালি ও লালাবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলার আসামি হিসেবে সাইফুল ও নাজমুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনাল টিম। দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হবে।
অন্যদিকে, রোববার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সাইফুল ও নাজমুলসহ তাদের চার নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে। অপর দুই নেতা হলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ।
গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পরিষদের নেতা হাসান আল মামুনসহ কয়েকজনে বিরুদ্ধে লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে দুটি মামলা করেন। আসামিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরও আছেন। পরিষদ মামলা দুটিকে হয়রানিমূলক বলে দাবি করে আসছে।
বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে অভিযোগকারী ছাত্রী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচিতে বসেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























