নিজস্ব প্রতিবেদক
ফখরুলের বাসায় ডিম নিক্ষেপের ঘটনায় ১৩ নেতাকর্মী বহিষ্কার
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় হামলা ও বিক্ষোভের ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।
আজ (সোমবার) বিকেলে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বহিষ্কৃতরা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।
গত শনিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে কাঙ্ক্ষিত প্রার্থীকে মনোনয়ন না দেয়ায়, মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিনের সমর্থকরা মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তার বাসায় হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের নেতাকর্মীরা ক্ষোভ জানায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























