মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১২ অক্টোবর ২০২০
করোনা আক্রান্ত জানার দুদিন আগেও মেয়র আতিক ছিলেন মৌলভীবাজারে
স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে সম্প্রতি মৌলভীবাজারে তিনদিনের সফর করে গেছেন মেয়র আতিক। গত ৮ অক্টোবর শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আতিক।
জানা গেছে, সেই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হয়েছিলেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা। এক্ষেত্রে মেয়রের সংস্পর্শে এসেছিলেন অনেকেই।
নৌকা বাইচ ছাড়াও মেয়র আতিক মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে এক নৈশভোজ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরেরদিন রোববারও (৯ অক্টোবর) তিনি মৌলভীবাজারের বিভিন্ন জায়গা ঘুরেছেন।
মৌলভীবাজার সফরে মেয়র আতিকুল ইসলামের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী। সফর থেকে ফিরে অর্থাৎ রোববার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করা হলে ফল আসে পজিটিভ।
এদিকে করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ের আশংকা সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ এবং বিশেষজ্ঞরা। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন। জনসমাগম এড়িয়ে চলতে বলছেন।
প্রাপ্ত তথ্যমতে অর্ধ লক্ষাধিক মানুষ এসেছিলেন নৌকা বাইচে। সবার মুখে ছিল না মাস্ক। ছিল না পর্যাপ্ত সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব না মানায় জনগণের মধ্যে বাড়ছে করোনার ঝুঁকি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























