নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১১, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৪৩, ১৩ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৪৩, ১৩ অক্টোবর ২০২০
দুর্গাপূজায় তিনদিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ফাইল ছবি
দূর্গাপূজা উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। একইসঙ্গে বাতিল হওয়া ডিসেম্বর মাসে ১০ দিনের অবকাশকালীন ছুটি পুনর্বহাল করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে আগামী ২৫, ২৭ ও ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করা হলো।
এছাড়া বাতিলকৃত অবকাশকালীন ছুটি পুনর্বিবেচনা করে ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতির সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল কনফারেন্স করে ফুল কোর্ট সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























