নিজস্ব প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার বেলা ১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘ইতিহাস বিকৃত নাটক’ নির্মাণের প্রতিবাদে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি।
সেখান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ফেরার পথে হঠাৎ অসুস্থ বোধ করেন রিজভী।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ।
এছাড়াও তিনি পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























