নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৩ অক্টোবর ২০২০
কথাসাহিত্যিক রশীদ হায়দারের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
ফাইল ছবি
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন,এমপি।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় রশীদ হায়দার অসামান্য অবদান রেখেছেন। নিজ কর্মের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যজগতে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন । তার মৃত্যুতে বাংলা কথাসাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রশীদ হায়দার (৭৯) আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























