নিজস্ব প্রতিবেদক
নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি
বেগমগঞ্জের ওসি হারুনুর রশিদকে প্রত্যাহার
ফাইল ছবি
দেশজুড়ে প্রতিবাদের ঝড় তোলা নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও সেই ভিডিও ধারণ করে প্রকাশের ঘটনায় এবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।
তিনি জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো এক আদেশে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়। মঙ্গলবার এ আদেশ পাওয়ার পরই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
প্রত্যাহারের আদেশ পাওয়ার পরই বিকেলের মধ্যে ওসি হারুনের নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
গেল ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকায় স্থানীয় দেলোয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য এক নারীকে তার ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে। গত ৪ অক্টোবর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে সারা দেশে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ দানা বাঁধে।
এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইন ও ২০১১ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























