নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ১৩ অক্টোবর ২০২০
হার্ট অ্যাটাক করেছেন রিজভী, অবস্থা সংকটাপন্ন
ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরো জানান, রিজভীর অবস্থা বেশ সংকটাপন্ন। এখনই কিছুই বলা যাচ্ছে না।ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রিজভীকে ভর্তি করা হয়েছে।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরই বুকে ব্যথা অনুভব করেন রিজভী। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























