ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৪ অক্টোবর ২০২০

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিলো ইসি

মজিবুর রহমান চৌধুরী

মজিবুর রহমান চৌধুরী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ কিংবা আগামীকালের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‘ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন সাহেবের বিরুদ্ধে মামলা করব। হয়তো আজ বা কালকের মধ্যে থানায় মামলা রজু হয়ে যাবে। নির্বাচন বিধিবহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে আলামত আছে যথেষ্ট, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যে রকম পাবে, সে রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়