নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীনদের মদদে সন্ত্রাসী কার্যকলাপ চলছে: ফখরুল
ফাইল ছবি
‘ক্ষমতাসীনদের মদদে সারাদেশে বেআইনি সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের প্রাক্কালে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ নিঃসন্দেহে সুপরিকল্পিত এবং সন্ত্রাস সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত সৃষ্টির মাধ্যমে জনগণকে ভীত সন্ত্রস্ত করে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করারই নীলনকশা। এই হামলা সরকারি আধিপত্য বিস্তারেরই নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচন, প্রশাসন, আইন-আদালতসহ সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবেই বর্তমান অবৈধ সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে এ ধরনের হামলা সংঘটিত করছে।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। ক্ষমতাসীনদের মদদে সমাজের সর্বত্র চলছে বেআইনি সন্ত্রাসীদের আধিপত্য। চোখ রাঙানি দিয়ে সরকার জনগণকে শাসন করতে চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায় বিচারকে নির্বাসনে পাঠানো হয়েছে, আর এজন্যই যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীনদের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে রক্ত ঝরাচ্ছে। দেশের মানুষকে ভয় ও শঙ্কার মধ্যে ডুবিয়ে নির্বিঘ্নে দেশ শাসন করতে চায় বলেই বর্তমান সরকার দেশে সুষ্ঠু নির্বাচন করতে চায় না।
মির্জা ফখরুল বলেন, কিন্তু মনুষ্যসমাজে কখনোই কোনো স্বৈরশাসক নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে পারেনি। গণতান্ত্রিক শক্তির উত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে দেশে-দেশে। বাংলাদেশেও স্বৈরাচারী শাসকের পতন অত্যাসন্ন।
তিনি আরো বলেন, ঢাকা-৫ জাতীয় সংসদ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে যাত্রাবাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিপূর্ণ পথসভায় নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদেরকে আহত করার ঘৃণ্য ঘটনায় আমি ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























