নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০৭, ১৪ অক্টোবর ২০২০
‘অনাচার বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত আইন সংশোধন করা হয়েছে’
ফাইল ছবি
অনাচার-ধর্ষণ বন্ধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, পার্লামেন্ট অধিবেশনের জন্য অপেক্ষা না করে, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সেই আইন কার্যকর করা হয়েছে। অনাচার যাতে বন্ধ হয় সেজন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে।
আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করতে চায় না। একদিন সময় আসবে তারাও বঙ্গবন্ধুকে স্বীকার করবে। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা- তাদের ব্যর্থতা ও রাজনৈতিক দীনতা। তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। স্কুলের দপ্তরিকে স্কুলের হেডমাস্টার বানানোর চেষ্টা করছে। স্কুল ছুটি হবে কখন সেটা ঠিক করবেন হেডমাস্টার।
কাগজে দেখলাম, টিভিতে শুনলাম- বিএনপি এটি (মৃত্যুদণ্ডের বিধান) নিয়ে সমালোচনা করছে। এই অনাচারের সাথে যারা নিজেরাই যুক্ত থাকে, তারা যখন ক্ষমতায় ছিল কীভাবে নারী ধর্ষণ হয়েছে আপনারা জানেন। ৬ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা এবং অন্তঃসত্ত্বা নারীও ধর্ষিত হয়েছিল। তারা দলগতভাবে এই অনাচারের সাথে যুক্ত ছিল। তারা অনাচারের সাথে যুক্ত ছিল বিধায়, আইন সংশোধনের বিষয়ে সমালোচনা করছে কিনা সেটাই হচ্ছে জনগণের প্রশ্ন। তারা চায় না দেশ থেকে অনাচার দূর হোক, যোগ করেন ড. হাছান মাহমুদ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























