নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা নির্ভরতা থাকবে না: মন্ত্রী
ফাইল ছবি
মহমারি করোনা ভাইরাসের কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা যখন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার তখন আরো একধাপ এগিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে চাই, যেখানে অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা থাকবে না।
তিনি বলেন, আমরা মূল্যায়ন বলতেই পরীক্ষা বুঝি। সবার মধ্যে সনদসর্বস্ব মানসিকতা রয়েছে। শিক্ষা একটা নিরানন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।
আজ (বুধবার) এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অভিষেক ২০২০-২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় পরীক্ষার মূল্যায়ন শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পারিবারিক চাপ তৈরি করে। এই চাপ কমাতে কাজ করছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যেন শুধুমাত্র বইয়ের মধ্যে ডুবে না যাই। শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যেও নিজেদের ব্যস্ত রাখতে হবে।
তিনি বলেন, আমাদের উন্নত মানসিকতা, মানবিকতা, দেশপ্রেম, আমার ইতিহাস, পরিবেশ সবকিছু সম্পর্কে জানতে হবে।
সরকার বিজ্ঞান শিক্ষায় টুলকিট সরঞ্জাম বৃদ্ধি করার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মুখস্থ নির্ভরতা কমাতে আগেই সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। সামনে ২০৩০ সালের টেকসই উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়নে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন দরকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























