নিজস্ব প্রতিবেদক
‘গবেষণায় নমুনা কম ছিল, এটি পুরো ঢাকার প্রতিনিধিত্ব করে না’
ফাইল ছবি
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, ঢাকা শহরে করোনা পরিস্থিতি নিয়ে তাদের করা গবেষণায় নমুনা সংখ্যা কম ছিল। এত কমসংখ্যক নমুনা ঢাকা শহরের প্রতিনিধিত্ব করে না।
মঙ্গলবার রাত ১১টায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কথা বলেন।
এর একদিন আগে করোনা বিষয়ে আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) যৌথ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, ঢাকা শহরে ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। আর বস্তির মানুষের মধ্যে এই হার ৭৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণাটি ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরেছে বলে দাবি করা হয়নি। কোনো কোনো গণমাধ্যমে গবেষণাটিতে সমগ্র ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরেছে বলায় এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল হয়েছে পড়েছে ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এত কমসংখ্যক নমুনা ঢাকা শহরের প্রতিনিধিত্ব করে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরো বড় পরিসরে গবেষণা করতে হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























