নিজস্ব প্রতিবেদক
সোনার দাম বেড়ে ভরি ৭৬ হাজার ৩৪১ টাকা
ফাইল ছবি
সোনার দাম ফের বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে দেশের বাজারে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে ৭৬ হাজার ৩৪১ টাকায় দাঁড়িয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।
আজ (বুধবার) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছর চার দফায় সোনার মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৪৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়লেও আগের দামেই বিক্রি হবে রুপা। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে আজকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকায়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা দাম কমিয়েছিল বাজুস। তার আগে ১৮ সেপ্টেম্বর দাম বাড়ানো হয়। এরও আগে ১৩ ও ২১ আগস্ট সোনার দাম কমিয়েছিল সোনা ব্যবসায়ীদের সংগঠনটি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























