ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:২০, ১৫ অক্টোবর ২০২০

ধর্ষণ বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সমাজে ধর্ষণ বন্ধে ব্যাপক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে গণভবনের সঙ্গে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো সংযুক্ত ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজে কতগুলো ব্যাধি আছে- যেমন ইদানীং ধর্ষণ ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবে তারা তত বেশি বাড়ে।

তিনি বলেন, ইতোমধ্যেই আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে। কাজেই এখানে এ ধরনের ঘটনা রোধ করতে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। 

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,  সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়