নিজস্ব প্রতিবেদক
আকবরের পালানো ঠেকাতে সব ইমিগ্রেশনে পিবিআইয়ের চিঠি
ফাইল ছবি
সাময়িক বরখাস্ত সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার পালানো ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে পিবিআই’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
তিনি বলেন, সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার মামলার নথি আমরা গত পরশুদিন রাতে পেয়েছি। গতকাল বুধবার ঘটনাস্থলে সিলেটের পিবিআই টিম তিন থেকে চার ঘণ্টা ছিল। তদন্ত শুরু করেছি, তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে সাময়িক বরখাস্ত উপ-পরিদর্শক আকবরকে আমাদের প্রয়োজন।
ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, এ কারণে সমগ্র ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি আকবর যেন কোনো মতেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টারে জানিয়ে দেওয়া হয়েছে আকবর যেন দেশ ছেড়ে না যায়। তাকে ধরার জন্য আমরা টিম রেডি রেখেছি।
তিনি আরো বলেন, আমাদের আইজিপি সব সময় বলেন করোনার মধ্যে তোমরা যে সুনাম অর্জন করেছো, আকাম করে সেই সুনাম নষ্ট করো না। আকবর আমাদের কথা চিন্তা করেনি, পুরো বাহিনীর সুনাম নষ্ট করেছে। সুতরাং তার বিষয়েও কোনো চিন্তা করার সুযোগ নেই।
১০ হাজার টাকার কারণেই কি এমন ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্ত করে দেখছি, একদিনে সব কিছু বলা যাবে না। তবে আমরা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে তার মরদেহ উঠিয়ে তদন্ত করবো।
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়ে তিনি বলেন, আমরা এখনো মামলার ফাইল পায়নি। পেলে তদন্ত কাজ শুরু করবো। এক্ষেত্রে তদন্তভার সিনিয়র কোনো অফিসারকে দেওয়া হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























