ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:৫০, ১৫ অক্টোবর ২০২০

সার্বিকভাবে সুস্থ আছেন রিজভী

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এনজিগ্রাম (হার্ট পরীক্ষা) সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ল্যাব এইড বিশেষজ্ঞ ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে এনজিওগ্রাম করা হয়।

এ সময় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু ও ডা. রফিকুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। চার সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। এমনিতে সার্বিকভাবে সুস্থ আছেন রুহুল কবির রিজভী।’

এদিকে রুহুল কবির রিজভী আহমেদের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। বর্তমানে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়