নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৫, ১৫ অক্টোবর ২০২০
যারা সংবাদ সম্মেলন করেছে তারা সংগঠনের কেউ না: ভিপি নুর
ফাইল ছবি
ছাত্র অধিকার পরিষদে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভাঙন ও তাকে অবাঞ্চিত ঘোষণায় ভিপি নুর বলেন, প্রেসক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে তারা আমাদের সংগঠনের কেউ না।
আজ (বৃহস্পতিবার) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি নুর বলেন, আমরা লাইভে দেখেছি যে ওখানে যারা আছে তাদের একজন ‘চাকরির বয়সসীমা ৩৫’ এর আন্দোলনকারী, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক। কয়েকজনকে আমরা চিনিও না। ওখানে এ পি এম সুহেল ছাত্র অধিকার পরিষদে ছিল। কিন্তু গত মে মাসে তাকে সংগঠনের শঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। কাজেই তারা সংগঠনের কেউ না।
প্রসঙ্গত, দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একইসঙ্গে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদ্যগঠিত নতুন কমিটির আহ্বায়ক এ পি এম সুহেল সংবাদ সম্মেলনে বলেছেন, মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ নেই। সম্প্রতি ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে সাংগঠনিক সংস্কার আনা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর দাবি করেছেন, তাকে অবাঞ্চিত ঘোষণা করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি সরকারই করাচ্ছে। তিনি বলেন, এ নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা গুরুত্ব দিচ্ছি না। এটা আসলে সরকারই করাচ্ছে। সরকারি দলের পৃষ্ঠপোষকতায় এরা আসলে এই কাজগুলো করছে।
ভিপি নুর আরো বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হিসেবে। সেই আন্দোলনের পরে যেহেতু আমরা একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, সেখানে নামটি সংশোধন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ করেছি। এখন আগের নাম নিয়ে কেউ যদি দাবি করে সেটা আমাদের বিবেচ্য বিষয় না। তারপরও একজন সংগঠন করতেই পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























