নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাজয়ীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। তারপর থেকে কেটে গেছে ৮ মাস। এই ৮ মাসে ভাইরাসটি দেশের ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষকে আক্রান্ত করেছে। এদের মধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬২৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে দেশে মোট আক্রান্তের ৩ লাখ মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে দেশে আরো ১ হাজার ৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন।
নতুন সুস্থদের নিয়ে দেশে করোনাজয়ী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯৮ জনে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩২৭ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ২৯৬ জন (২৩ দশমিক ০৫ শতাংশ)।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























