ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১৬ অক্টোবর ২০২০

‘শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, একটা ভুল পথে চললে সেটাকে কারেক্ট করা খুব কঠিন ব্যাপার হয়। ১৯৭২ সালে আমাদের পরীক্ষা নিয়ে যে সমস্যা হয়েছিল, নকলের যে সমারোহ হয়েছিল, সেটাকে বন্ধ করতে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছিল। আজকে তারই উদাহরণ ধরে বলছি, সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাম্প্রতিক সময়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ন্যায় জঘন্য ও ঘৃণ্য অপরাধের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল।

ডা. জাফরুল্লাহ বলেন, আজকে সারাদেশ ভয়ানকভাবে অসুস্থ; রোগে, যৌন নিপীড়নে, ধর্ষণে। তবে সুখের খবর হলো আমাদের প্রধানমন্ত্রী আর তার কন্যা সুস্থ আছেন।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোনো চিকিৎসা নেই। এজন্য কমিশন করে, সবার সঙ্গে কথা বলে, দেশকে গণতন্ত্র দেয়া এবং মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো পথ নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়