ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ১৬ অক্টোবর ২০২০

রাজধানীতে ৭ জঙ্গি গ্রেপ্তার

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

রাজধানীতে আলাদা অভিযানে অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ছয় সক্রিয় সদস্য এবং আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে ঢাকার নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চয় সক্রিয় সদস্যকে গেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. সোহেল (২৯), নুর মোহাম্মদ ওরফে অরুন ওরফে নুর (৩০), মো. ইব্রাহিম খলি উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), মো. সাইফুর রহমান (বাবর) (৩০) ও নূর মোহাম্মদ শাকিল (২৬)।

এসময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল অনলাইন সম্মেলনের ২৬টি পোস্টার জব্দ করা হয়। তারা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

একই দিন অপর একটি অভিযানে অনলাইনে উগ্রবাদ প্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ঢাকা মহানগরীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিম এর এক সক্রিয় সদস্যকে মো. সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল, ছয়টি সিম, পেনড্রাইভ ও পিডিএফ আকারের বিভিন্ন উগ্রবাদী ও উস্কানীমূলক কনটেন্ট উদ্ধার করা হয়। সে ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

হিযবুত তাহরীরের ছয় আসামির বিরুদ্ধে ভাটারা থানায় এবং মো. সোহেল রানার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়