নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২১, ১৬ অক্টোবর ২০২০
দক্ষতার অভাবে দূতাবাসের অ্যাপ সেবা বঞ্চিত প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬০টি মিশনে দূতাবাস অ্যাপ চালু করা হয়েছে। তবে প্রবাসী কর্মীরা দক্ষতার অভাবে এই অ্যাপ থেকে সেবা নিতে পারছেন না।
তিনি বলেন, যারা এই সেবা দেবেন, তাদের সেই দক্ষতা নেই। আবার দক্ষতার অভাবে আমাদের প্রবাসীরাও এ সেবা নিতে পারেন না।
আজ (শুক্রবার) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন রচিত ‘অদম্য বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৩ লাখ বাংলাদেশী প্রবাসী রয়েছেন। এসব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য আমরা দূতাবাস অ্যাপ চালু করেছি। এই অ্যাপে ৩৫ ধরনের সেবা দেওয়া হয়।
সেবা পেতে প্রবাসীদেরও দক্ষতার অভাবা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যাপে অনেক সময় নিজের ছবি ঠিকমতো দিতে পারেন না প্রবাসীরা। জন্ম তারিখ ভুলভাবে লিখে দেন। সে কারণে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























