নিজস্ব প্রতিবেদক
ঐক্যবদ্ধভাবে ধর্ষণ প্রতিরোধের ঘোষণা পুলিশের
সংগৃহীত ছবি
নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। নারী নির্যাতন বিরোধী সমাবেশ থেকে এ ঘোষণা দেয় তারা।
একইসঙ্গে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে সচেতন হয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ।
আজ (শনিবার) রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিট পুলিশিং-এর জনসচেতনতামূলক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
পুলিশের প্রতি সমাজের মানুষের আস্থার জায়গা তৈরি ও অপরাধীদের কোনোভাবেই ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করতেই এই সমাবেশ।
সামাজিক অপরাধ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করে পুলিশ।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।
রাজধানীর বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। যেখানে অংশ নেন পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকের অবস্থান ছিলো সুস্পষ্ট।
রমনার ডিসি সাজ্জাদুর রহমান হুঁশিয়ারী দিয়ে বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়ন করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























