ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:২৩, ১৭ অক্টোবর ২০২০

এবার ঢাকায় হবে না কুমারী পূজা

কুমারী পূজা

কুমারী পূজা

প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে ঢাকায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আয়োজন করা হবে না কুমারী পূজা। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, মহামারি করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড়, শিশুকন্যার নিরাপত্তার বিষয় মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার কারণে নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জনে পরিহার করা হবে শোভাযাত্রাও।

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এসব তথ্য জানিয়েছেন।

নির্মল কুমার আরো জানান, এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। এবার ভোগের প্রসাদ বাদে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে। নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 

তিনি আরো জানান, এবারের দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম।

এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২১ অক্টোবর পঞ্চমীর দিন থেকে। সংবাদ সম্মেলনে পূজা উদযাপনে দর্শনার্থীদের সহায়তা করার আহ্বান জানানো হয়

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়