নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ১৭ অক্টোবর ২০২০
ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
ফাইল ছবি
ঢাকা-৫ ও নওঁগা-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা।
দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।
হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার।
এদিকে ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল, বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু ও ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























