ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ অক্টোবর ২০২০

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৯ অক্টোবর থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। 

আজ (শনিবার) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তার জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। 

মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে এলো আবার সেই দিন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়