ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১৮ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৭৪, মৃত্যু ১৪

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ২৭৪ জনকে। 

দেশে বর্তমানে করোনা সংক্রমিত  ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।      

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৬৬ টি।    

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২  জনে দাঁড়িয়েছে।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়