ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৮ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৫১, ১৮ অক্টোবর ২০২০

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে আগামী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বুলেটিনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় অবস্থান করছে। মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়