নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৩, ১৮ অক্টোবর ২০২০
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশে আসতে পারেন মোদি
নরেন্দ্র মোদি
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গত ৫ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। ঢাকায় যোগ দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























