আইনিউজ ডেস্ক
নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে মালিক ও চালকেরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।
সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, নৌপথে নাব্যতা সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে চালক ও মালিকেরা।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।
এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























