ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:২৮, ১৯ অক্টোবর ২০২০

‘জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।

সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, যেকোনো সিদ্ধান্ত গ্রহণে এখন জনগণকে সম্পৃক্ত করছে আওয়ামী লীগ। 

শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি এটিকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। 

সম্প্রতি উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।

তিনি বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে।

বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে জানিয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।

কোনো অগণতান্ত্রিক পথে জনগণ ক্ষমতায় যেতে দেবে না উল্লেখ করে বিএনপির প্রতি ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

সেতুমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাওভাবে সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে কমিশন। 

উপ-নির্বাচন পরবর্তী বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,  জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে। কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে তাদের সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়